বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্বীকার করে প্রধান শিক্ষকের পদত্যাগ
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
Update Time :
রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
৫৪
Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার দায়িত্বকালে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ স্বীকার করে প্রধান শিক্ষক এর পদ থেকে পদত্যাগ করেন। ২৩ আগস্ট শনিবার উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীমুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ আহমেদ স্থানীয় এলাকাবাসীর বিভিন্ন অনিয়ম ও অভিযোগ তুলে পদত্যাগ দাবী করলে সে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সব স্বীকার করে পদত্যাগপত্রে স্বাক্ষর করে বিদ্যালয় থেকে বের হয়ে যান।
সকাল ১২ টার দিকে কয়েকশত এলাকাবাসী প্রধান শিক্ষক মোঃ মোশারফ আহমেদ এর সামনে উপস্থিত ব্যক্তিবর্গের অভিযোগ গুলো উপস্থাপন করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলে চতুর্থ শ্রেণীর ৪ জন কর্মচারী নিয়োগের মাধ্যমে ১০ লাখ ৮ হাজার টাকা ঘুষ গ্রহন। উপস্থিত ঘুষ দিয়ে চাকুরী প্রাপ্ত ৪ জন কর্মচারী প্রমানসহ ঘুষ দেওয়ার কথা স্বীকার করে সবার সামনে বক্তব্য দিয়ে তার সততা প্রমান করেন। এছাড়াও স্কুলের বালু বিক্রি করে প্রায় ১৫ লাখ টাকা আত্মসাৎ, স্কুলের নির্মিত ঘর বিক্রি, বই ক্রয়ের নামে ২ লাখ টাকা আত্মসাৎ সহ বিভিন্ন ভাবে ভূয়া ভাউচার করে প্রায় ৫৬ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ প্রমান সহ উপস্থিত করা হয়।
এসময় স্কুলের দাতা সদস্য হাবিবুল্লাহ মুঞ্জুর আলী মেম্বার এর সভাপতিত্বে ও দাতা সদস্য এবিএম মাছুম রেজার সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শালিসকারক হৃদয় আহমেদ জালাল, পত্তন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দারু মিয়া, বিজয়নগর যুব উলামা পরিষদের সভাপতি মুফতি রহমান উল্লাহ কাসেমী, মোঃ ইব্রাহিম মিয়া, মোঃ হারুন অর রশীদ, মোঃ শহীদ মিয়া, আব্দুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, গোলাম কিবরিয়া রব্বানী, নুরুল ইসলাম মেম্বার প্রমুখ।
এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত পত্তন ইউনিয়নের ছাত্রছাত্রী সহ উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীমুড়া ও আশেপাশের বিভিন্ন গ্রামের কয়েকশত ছাত্রজনতা উপস্থিত ছিল।