শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
মদন ২০কেজি গাজা সহ আটক-৩ মাটিরাঙ্গায় মহিলা দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত। চুক্তি ভঙ্গ করে পাওনা পরিশোধে বিলম্ব: আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন স্বস্তি ফেরেনি কাঁচা বাজার, লাগাম নেই ডিমের দামে জার্সির মাপ ঠিক নেই, দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডাকাতি করতে এসে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

ডেস্ক নিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির পরে প্রবাসীর স্ত্রীকে ছেলের সামনে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার ভিডিও ধারণ করে অভিযুক্তরা।

ধর্ষণের শিকার প্রবাসী স্ত্রীর শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। 

এ ঘটনার বিচার চেয়েছেন ওই নারীর দেবর রাসেল মিয়া।

এই ঘটনায় জড়িত রাজীব মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য,  গফরগাঁওয়ের চরকারি কালিবাড়ি এলাকায় বৃহস্পতিবার রাতে ডাকাতি শেষে ডাকাতদল প্রবাসীর ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে ছেলের সামনেই তার মাকে দুই ভাই আরিফ ও শরীফ সংঘবদ্ধ ধর্ষণ করে। বাকি তিন ডাকাত সহায়তা করে। 

ঘটনার সাথে জড়িতরা হচ্ছে- চর কালিবাড়ি এলাকার তাহের উদ্দিনের ছেলে শরীফ, আরিফ, মমিনের ছেলে ফাহিম, মোফাজ্জলের ছেলে রাজিব ও নূরুল হকের ছেলে এনামুল।  তারা এলাকায় চিহ্নিত বখাটে ও মাদকাসক্ত।

কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit