শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

কীটনাশক পানে ৩ সন্তানের মৃত্যু, পিতা হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

ডেস্ক নিউজ : সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানসহ কীটনাশক পান করেছেন এক পিতা। এতে তিন অবুঝ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মুমূর্ষ অবস্থায় শিশুদের বাবাকে উদ্ধার করে উন্নত চিকিসৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

আজ শনিবার ভোররাতে উপজেলার বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনাটি ঘটে। এ হৃদয় বিদাড়ক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

নিহতরা হলেন- সরাফত আলীর মেয়ে মাওয়া আক্তার, ছেলে শামিম মিয়া ও তামিম মিয়া। 

পুলিশ জানায়, শুক্রবার রাতে সরফত আলী তার তিন সন্তানকে নিয়ে ঘুমাতে যান। পরে গভীর রাতে তিন সন্তানসহ কীটনাশক পান করার পর ময়মনসিংহে থাকা তার ফুফুকে মোবাইল ফোনে বিষয়টি জানান। বিষয়টি জানতে পেরে তার ফুফু বাড়িতে থাকা পরিবারের লোকজনকে খবর দেন। 

খবর পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে চারজনকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।  তাদের পিতার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, সরাফত আলীর স্ত্রী প্রবাসে যাওয়া এবং তাদের বিভিন্ন বিষয়াদি নিয়ে পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ঘটনার সঠিক রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit