শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বন্যার সুযোগে চিড়া-মুড়ির মূল্যবৃদ্ধি, কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : বন্যাকবলিত এলাকায় বিতরণের জন্য ত্রাণসামগ্রী, বিশেষ করে মুড়ি, চিড়া, গুড়সহ অন্য শুকনো খাবারের চাহিদা বেড়েছে। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন এসব পণ্যের। শনিবার (২৪ আগস্ট) পণ্যের সরবরাহ ঠিক রাখতে এবং মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকার বেশ কয়েকটি বাজারে অভিযান চালিয়েছে। শুকনো এসব খাদ্যপণ্যের দাম বাড়ানোর প্রমাণ মেলায় জরিমানা করা হয় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে।

অধিদপ্তর সূত্রে জানা যায়, ত্রাণসামগ্রীর মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে রাজধানীর কারওয়ান বাজারে অধিদপ্তর কর্তৃক বাজার তদারক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম।

বন্যার সুযোগে চিড়া-মুড়ির দাম বৃদ্ধি, কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা

এরই অংশ হিসেবে রাজধানীর কারওয়ান বাজারে পরিচালিত তদারকিতে ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া চিনি, হাইড্রোজ ও খাবার সোডা মিশ্রিত আখের গুড় বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit