শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সুপেয় পানি নিশ্চিত করতে বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল  প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১২০ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল  প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সুপেয় পানি নিশ্চিত করতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। শনিবার (২৪ আগস্ট) সকাল থেকে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর কর্মকর্তা কর্মচারীরা  বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত মানুষের পানিবাহিত রোগের ঝুঁকি  নিয়ন্ত্রণে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সমন্বয় করে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহায়তায় মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউনিয়নে সাড়ে ৭হাজার  পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। 
খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস বলেন মাটিরাঙ্গা উপজেলার পানিবন্দি ৭টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে কাজ করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রতিটি কর্মকর্তা কর্মচারী।বন্যায় মানুষ পানিবন্দি এলাকায় পানি নামতে শুরু করেছে, তবুও বিশুদ্ধ পানি সংকট রয়েছে।
এমন অবস্থায় সবাইকে সতর্ক থাকতে হবে। তড়িৎ ব্যবস্থা হিসেবে আপাতত পানি বিশুদ্ধকরণে জেলার ৯টি উপজেলায় ১লাখ ট্যাবলেট বিতরণ  করা হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বন্যার্তদের সুপেয় পানি নিশ্চিত করা হয়। জেলার ক্ষতিগ্রস্ত এলাকাতেই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট,  বিতরণ করা হবে। পানিবাহিত রোগ থেকে মুক্ত থাকতে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit