বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে সেনাবাহিনীর উদ্যােগে ত্রাণ বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১১৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : টানা ভারী বর্ষণ ও ভারতের উজানের ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায়  বৃষ্টিপাতের কারণে তলিয়ে গেছে ঘর-বাড়ি। পানি কমতে শুরু করলেও বানবাসি মানুষের ভোগান্তির শেষ নেই। খাদ্য সঙ্কটে পড়েছে রামগড়ের সাধারন মানুষ।বন্যার পানিতে ডুবে গেছে সড়ক, কৃষি জমি ও পুকুর।খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পরে দুর্ভোগে পরেছে সাধারণমানুষ।এমন পরিস্থিতিতে খাগড়াছড়ির রামগড়ের বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের মাটিরাঙ্গা জোন।
শনিবার (২৪ আগস্ট) সকাল থেকে বন্যাকবলিত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন গুইমারা রিজিয়ন অধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা।  মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান এর নির্দেশনায় ক্যাপ্টেন মো. আহাদুজ্জামান শুভ’র নেতৃত্বে বিভিন্ন গ্রামে  বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
 ত্রাণ তৎপরতার পাশাপাশি নাকাপা এলাকায় পাহাড় ধ্বসে বন্ধ হওয়া সড়কে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা।  ফলে ৩৭ ঘন্টা বন্ধ থাকার পরে খাগড়াছড়ি-ফেনী  যান চলাচল স্বাভাবিক হয়।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান বলেন, যতদিন পর্যন্ত বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে না, ততদিন পর্যন্ত গুইমারা রিজিয়নের পক্ষ থেকে শুকনো খাবার, ত্রাণ ও চিকিৎসাসহ বিভিন্ন ধরনের মানবিক সেবা কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit