শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

সূচকের বড় পতনে পুঁজিবাজারে লেনদেন চলছে

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২১ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। প্রথম আধা ঘণ্টায় ডিএসইর লেনদেন ১১৬ কোটি টাকা ছাড়িয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯৫ পয়েন্ট কমে ৫ হাজার ৬২০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ২৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪১ পয়েন্ট কমে যথাক্রমে ১২০৬ ও ২০৫১ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১১৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বুধবার (২১ আগস্ট) এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ৩৩০টির এবং অপরির্বতিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ার। বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-গ্রামীণফোন, ব্রাক ব্যাংক, লাভেলো আইসক্রিম, বিএটিবিসি, স্কয়ার ফার্মা, সী পার্ল, এবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রি ও এশিয়াটিক ল্যাবরেটরিজ।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ৫১ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ১২ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৮৯ পয়েন্ট কমে ৫ হাজার ৬২৬ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৯৬ পয়েন্ট কমে ১৬ হাজার ৩৩৩ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ৮টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৪৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানি শেয়ারের দর।

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit