শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

আইডিআরএ কার্যালয়ে ভাঙচুর

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার বিকালে রাজধানীর মতিঝিলে আইডিআরএ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শতাধিক বিমা কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন স্লোগান দেন এবং দাবি জানান। একসময় তারা আইডিআরএ ভবনে ঢুকে ভাঙচুর চালান এবং চেয়ারম্যানের ওপর আক্রমণের চেষ্টা করেন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি সামাল দিয়েছেন।

অন্দোলনরত কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, আইডিআরএ থেকে দুর্নীতিবাজ চেয়ারম্যান জয়নুল বারীকে অবশ্যই পদত্যাগ করতে হবে। বিমা খাতের উন্নয়নে সিন্ডিকেটমুক্ত আইডিআরএ গড়ে তোলার বিকল্প নেই। আইডিআরএ কর্তৃক অবৈধ নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে।

এদিকে অন্দোলনরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভবনটির ছাদে আইডিআরএ-এর বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নথি ও সার্টিফিকেট পুড়ে যাওয়া অবস্থায় পাওয়া গেছে। সম্প্রতি আইডিআরএ যাদের নিয়োগ দিয়েছে, তাদেরই তথ্য পুড়িয়ে দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/২১ অগাস্ট ২০২৪,/দুুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit