শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

এখন কামালার বাধা অতিক্রম করার সময়: হিলারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এ সময় হিলারি ক্লিনটন বলেন এর আগে তিনি প্রেসিডেন্ট পদে প্রথম নারী হিসেবে দলীয় মনোনয়ন পেয়ে নিজে একটি বড় বাধা অতিক্রম করেছিলেন।

আট বছর আগের কনভেনশন বক্তৃতার পুনরাবৃত্তি করে হিলারি বলেন, ‘যখন আমাদের একজনের ওপর কোন বাধা আসে তখন তা আমাদের সকলের জন্য পথ পরিষ্কার করে দেয়।’

কিন্তু ২০১৬ সালে প্রেসিডেন্ট পদে তার ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয়েছিল যখন তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে নির্বাচনে হেরেছিলেন।
 
এখন, যখন ডেমোক্রেটিক পার্টি হোয়াইট হাউসে আবার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত করার দ্বারপ্রান্তে তখন তিনি শিকাগোতে হাজার হাজার জনতার সামনে বলেছেন যে এই বাধা পার হয়ে যাওয়ার সময় এসেছে।
 
হিলারি বলেন, ‘আমরা একত্রে এই বাধা অতিক্রম করার চেষ্টা করেছি যার ফলশ্রুতিতে আজ কামালার প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথ সুগম হয়েছে।’
 
শিকাগোতে কনভেনশনে যোগ দেয়া অনেক নারী প্রতিনিধি এবং রাজনীতিবিদদের মতে, হিলারি ক্লিনটনের সময়ের পর এখনকার সময় অনেক বদলে গেছে।
 
কনভেনশনে আসা নারী রাজনীতিবিদ এবং প্রতিনিধি অনেকে বিবিসির সঙ্গে কথা বলেছেন। তারা জানান, রাজনীতিতে আসতে অনেক বাধার সম্মুখীন হয়েছেন তারা। শুধু নির্বাচিত হওয়ার সময় নয় বরং কোন সম্প্রদায়কে তারা যখন সেবা দিতে গেছেন তখনও।
২০১৬ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার সময়, ক্লিনটন তার চেহারা, পোশাক এবং এমনকি তার কণ্ঠস্বর নিয়ে সমালোচনার সম্মুখীন হন।
 
সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৪,/রাত ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit