শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
মদন ২০কেজি গাজা সহ আটক-৩ মাটিরাঙ্গায় মহিলা দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত। চুক্তি ভঙ্গ করে পাওনা পরিশোধে বিলম্ব: আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন স্বস্তি ফেরেনি কাঁচা বাজার, লাগাম নেই ডিমের দামে জার্সির মাপ ঠিক নেই, দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সাঈদ-মুগ্ধকে স্মরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলংকাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। ম্যাচের শুরুর দিকে মিরাজুল ইসলামের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। আর ম্যাচ শেষ হওয়ার কিছু সময় আগে পিয়াস নোভা গোল করলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (২০ আগস্ট) নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে একেবারে শুরুর দিকেই গোল পেয়ে যায় বাংলাদেশ। ১৭ মিনিটে বল পেয়ে বাম দিক দিয়ে ঢুকে পড়েন রাব্বি হোসেন রাহুল। তার গোলমুখী ক্রসে পা ছুঁইয়ে দলকে লিড এনে দেন মিরাজুল ইসলাম। গোলের পর জার্সির ওপর সাদা এক টি-শার্ট পরে উদযাপন করেন মিরাজ। যাতে লেখা ছিল, ‘মুগ্ধ এবং আবু সাঈদের স্মরণে, মনে রেখ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি’।

সাফে গোল উদযাপনে আবু সাঈদ-মুগ্ধদের স্মরণ প্রথমার্ধে আরও বেশকিছু সহজ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। কাঙ্ক্ষিত দ্বিতীয় গোলটি পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের শেষ সময় পর্যন্ত। পিয়াস নোভার সে গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন মারুফুল হকের শিষ্যরা। প্রসঙ্গত, বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বাগতিক নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সে ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে খেলবেন মিরাজরা।

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit