শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

এক হাজার টাকার নোট বাতিল প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : এক হাজার টাকার নোট বাতিল প্রসঙ্গে কথা বলেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এক হাজার টাকার নোট বাতিল নিয়ে কিছু বলা উচিত নয়। এটি বাতিলের সিদ্ধান্ত সহজে নেয়া যাবে না। এ বিষয়ে মূল অথোরিটি বাংলাদেশ ব্যাংক। 

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনা ইয়াও ওয়েন ও কানাডার রাষ্ট্রদূত লিলি নিকলসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, চীন ও কানাডা আর্থিকসহ সবরকমের সহযোগিতা অব্যাহত রাখবে। আরও বেশি কিছু করা যায় কিনা তাদের বলা হয়েছে, তারা করবে বলে আশ্বাস দিয়েছে। আগে অনেক সমস্যা ছিল, অপচয় হয়েছে এখন হবে না তা আশ্বস্ত করেছি। যে কোনো অর্থ সুষ্ঠু ও সময়মতো যেন ব্যবহার হয় তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ঋণের বোঝা দুঃখজনক ব্যাপার। চ্যালেঞ্জ আছে তা নিয়ে কাজ করা হবে। আগের সরকারের নেয়া ঋণের বোঝা বড় চাপ। এটা দুঃখজনক। কি করা যায় ভাবা হচ্ছে, কাজ করা হচ্ছে।

অর্থ উপদেষ্টা বলেন, বিদেশি ঋণ শোধের বিষয়ে আরও বেশি সময় যেন দেয় সে বিষয়ে কথা বলা হচ্ছে। এছাড়া চীনের কাছে বাংলাদেশের ৪ বিলিয়ন ডলার ঋণ আছে এখন। আরও ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি আছে। চীনা ঋণ নিয়ে দুই পক্ষকে বসে ঠিক করতে হবে কীভাবে কী হবে। পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ন রেখেই যা হবার হবে।

কিউএনবি/অনিমা/২০ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit