শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ব্যাংকিং চ্যানেলে বাড়ানো হচ্ছে ডলার বিক্রির ব্যবধান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এরইমধ্যে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়েছে। আলোচনায় ডলারের দাম ক্রয়মূল্যের থেকে বিক্রয়মূল্য ১ শতাংশের বদলে ২ দশমিক ৫ শতাংশ করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

ডলারের দাম নির্ধারণের ক্ষেত্রে ক্রলিং পেগ পদ্ধতি বহাল থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংকের আরেক কর্মকর্তা বলেন, আপাতত এ পদ্ধতিতেই ডলারের দাম নির্ধারণ করা হবে। পরে অবস্থা স্বাভাবিক হলে বাজারভিত্তিক দামের ওপর জোর দেয়া হতে পারে।

চলতি মাসের প্রথম সপ্তাহে খোলাবাজারে ডলারের দাম বেড়ে হয় ১২৫ টাকা। ব্যাংকগুলোতে পর্যাপ্ত ডলার না থাকায় বেশিরভাগ ক্রেতাকে দ্বারস্থ হতে হয় খোলাবাজারে। যাতে করে খোলাবাজারের ডলারের দামের সঙ্গে ব্যাংকের দামের বড় পার্থক্য ঘুচে যায়, তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/রাত ৯:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit