শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন খন্দকার রাশেদ মাকসুদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাজে যোগ দিয়েছেন খন্দকার রাশেদ মাকসুদ। সোমবার (১৯ আগস্ট) সকালে আগারগাঁওয়ের বিএসইসি কার্যালয়ে তিনি যোগদান করেন। উল্লেখ্য, সরকারের অনুমোদনক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক ১৮ আগস্ট জারিকৃত প্রজ্ঞাপন মোতাবেক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা-৫ অনুসারে জনাব খন্দকার রাশেদ মাকসুদকে চার বছর মেয়াদের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

খন্দকার রাশেদ মাকসুদের তিন দশকেরও বেশি সময় ধরে দেশে-বিদেশে ব্যাংক খাতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি বিশ্বের শীর্ষস্থানীয় বহুজাতিক ব্যাংক সিটি ব্যাংক এনএ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সিটি ব্যাংক এনএ ইন্দোনেশিয়াতে ২০০৮-১০ সময়কালে দায়িত্ব পালন করেন। পরে তিনি এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি তিনি বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)-তে স্ট্র্যাটেজিক অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তার সুযোগ্য নেতৃত্বে দেশের পুঁজিবাজার ও অর্থনীতির প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে এবং বিনিয়োগকারীরা একটি স্বচ্ছ, গতিশীল ও উন্নত পুঁজিবাজার পাবেন বলে আশা করা যায়।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit