শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

১০ বছর ধরে নিখোঁজ মফিজকে ফিরে পেতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের তৎকালীন নিরাপত্তা কর্মকর্তা মফিজ উদ্দিনকে ফিরে পেতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে মফিজ উদ্দিনকে অবিলম্বে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। এতে অংশ নেন স্থানীয় বিএনপির শতাধিক নেতাকর্মী। 

পরিবারের দাবি, ১০ বছর পূর্বে র্যাব পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে মফিজ উদ্দিনের স্ত্রী লাইলী বেগম শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন- মফিজ উদ্দিনের মা হাবিবা বেগম, স্ত্রী লাইলী বেগম, ভাই হাফিজুর রহমান, আব্দুর রহমান প্রমুখ। 

বক্তারা বলেন, সাধারণ পোশাকে থাকা র্যাব পরিচয় দেওয়া ব্যক্তিরা মফিজ উদ্দিনসহ ৫ জনকে সাদা রঙের একটি মাইক্রোবাসে তোলেন। পরে র্যাবের দুটি পিকআপ মাইক্রোবাসটি পাহারা দিয়ে নিয়ে যায়। পরদিন মফিজ ছাড়া বাকি চারজনকে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

তাদের প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হয়; কিন্তু মফিজকে ছাড়া হয়নি। মফিজ উদ্দিনের স্ত্রী লাইলী বেগম তার স্বামীকে জীবিত ফিরে পেতে বর্তমান সরকারের কাছে সহযোগিতা চান।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit