বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

শেখ হাসিনার ফাঁসির দাবিতে দুর্গাপুরে খেলাফত মজলিসের মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১১৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশে স্বৈরাচারী শাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি ও বিগত সরকারের শাসনামলে সকল গুম, খুন ও দুর্নীতির বিচার দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস দুর্গাপুর উপজেলা শাখা। শনিবার (১৭ আগস্ট) দুপুরে বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহনে এ মিছিল অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে পৌরশহরের জামিয়া উলুম কাচারী মাদরাসা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে খেলাফত মজলিস দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, মাও: সিরাজুল হক, হাফেজ মাও: ওয়ালী উল্লাহ্, মুফতি হাবিবুর রহমান, মুফতি মামুনুর রশীদ, হাফেজ রুহুল আমীন সিরাজী, মাও: জিয়াউর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ কাশেমী, মাও: ওলিউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের আলেম সমাজ শাপলা চত্ত্বরের ঘটনা ভুলে যায়নি। যে কারনে মহান আল্লাহ্ ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনাকে বে-ইজ্জত করে দেশ ছাড়তে বাধ্য করেছেন। ইসলাম শান্তির ধর্ম, কোন প্রকার নৈরাজ্য ইসলাম সমর্থন করে না। বাংলাদেশে সব ধর্মের মানুষ নিরাপদ ও সুখে শান্তিতে থাকবে এটাই আমাদের চাওয়া।

সরকার পতনের পর একটি কুচক্রী মহল দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের অপচেষ্টা চালিয়ে দেশের মুসলমানদের উপর দায় চাপানোর চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা রুখে দিতে হবে। বিগত ১৬ বছর গণতন্ত্রের নামে মানুষের সকল অধিকার হরণ করা হয়েছে হাসিনা সরকার। ওই সময় অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে, তাঁকে ধরে আয়না ঘরে নিয়ে যাওয়া হতো। তাদের উপর পৈশাচিক আচরণ করা হতো। আমরা খুনি হাসিনার ফাঁসি সহ বিগত শাসনামলের সকল গুম, খুন ও দুর্নীতির বিচার দাবি করছি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit