শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান এআইয়ের ভুল বার্তা, অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন যারা কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিন্নতা অভিযানের উদ্বোধন লালমনিরহাটে দলিল লেখক সমিতির সমাবেশে কেন্দীয় দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান দৌলতপুরে বন্যার পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার

দুর্দান্ত জয় দিয়ে এমবাপ্পে-পরবর্তী যুগ শুরু পিএসজির

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : পিএসজিতে ৭ মৌসুম কাটিয়ে এই মৌসুমে রিয়াল মাদ্রিদ চলে গেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে এমবাপ্পেবিহীন চ্যালেঞ্জে শুরুটা দারুণভাবেই করল পিএসজি। মাঠ ছেড়েছে বড় জয় নিয়ে।

যদিও ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ছিল ১-১ গোলের সমতা। একসময় মনে হচ্ছিল ম্যাচটা ড্র করতে যাচ্ছে পিএসজি। সেখান থেকে পরের ৬ মিনিটে ৩ গোল করে লা হাভরেকে ৪-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে প্যারিসের ক্লাবটি। 

৩ মিনিটে কাং-ইন লি র করা গোলে এগিয়ে যায় পিএসজি। লা হাভরে সেই গোল শোধ করে ৪৮ মিনিটে। গাতিয়ের লরিস করা সমতা টিকেছিল ৮৩ মিনিট পর্যন্ত। কিন্তু দৃশ্যপট বদলে যেতে খুব বেশি সময় লাগেনি। পিএসজির বদলি হিসেবে নামা তিন খেলোয়াড় উসমান দেম্বেলে, ব্রাডলি বারকোলা ও রান্দাল কোলো মুয়ানির গোলে ৬ মিনিটে ৪-১ গোলে এগিয়ে যায় লিগ আঁ ‘র বর্তমান চ্যাম্পিয়নরা।
বড় জয়ে বেশ আনন্দিত পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকও।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘এটা মৌসুমের প্রথম ম্যাচ, শুরুটা ভালোভাবে হলো।’ 

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit