শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান এআইয়ের ভুল বার্তা, অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন যারা কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিন্নতা অভিযানের উদ্বোধন লালমনিরহাটে দলিল লেখক সমিতির সমাবেশে কেন্দীয় দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান দৌলতপুরে বন্যার পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার

তুরস্কের পার্লামেন্টে হাতাহাতি, ইতিহাসে বিরল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পার্লামেন্টে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিরোধী এক নেতাকে জেলে দেওয়ার বিতর্কে শুক্রবার দেশটির ইতিহাসে বিরল এই ঘটনা ঘটে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত থাকার দায়ে কারাদণ্ড দেওয়া হয় তুরস্কের এক বিরোধী দলীয় আইনপ্রণেতাকে। এ নিয়ে শুক্রবার পার্লামেন্টে বিতর্ক শুরু হয়। এক সময় হাতাহাতিতে জড়িয়ে পড়েন আইনপ্রণেতারা।

এ ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, বিরোধীদলীয় নেতা আহমেত সিক বক্তৃতা দেওয়ার সময় তার দিকে ধেয়ে আসেন ক্ষমতাসীন একেপি দলের আইনপ্রণেতারা। এ সময় তাকে কিল-ঘুষি মারতে থাকেন। 

তাকে ঘুষি দিতে ছুটে আসছেন এবং আরও কয়েকজন এই হাতাহাতিতে যোগ দিচ্ছেন। কেউ কেউ অন্যদের আটকানোরও চেষ্টা করছেন। স্পিকারের পোডিয়ামে রক্ত ছড়িয়ে পড়তেও দেখা গেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০১৩ সালে সমাজকর্মী ওসমান কাভালাকে নিয়ে সরকার উৎখাতের অভিযোগ ওঠে বিরোধী নেতা আতালয়ের বিরুদ্ধে। ২০২২ সালে তাকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে ওসমান কাভাল ও আতালয় উভয়ই কারাগারে আছেন। তাদের দু’জনই এসব অভিযোগ অস্বীকার করেছেন।

কারাগারে থাকার পরেও গত বছর এমপি নির্বাচিত হন তুরস্কের বিরোধী দল টিআইপির নেতা আতালয়। পরে তার সংসদ সদস্য পদ স্থগিত হয়। তবে আদালত পরে তার সংসদ সদস্য পদ ফিরিতে দেওয়ার নির্দেশ দেন।

তুরস্কের পার্লামেন্টে হাতাহাতির ঘটনা বিরল। গত জুন মাসে কথিত জঙ্গি যোগসূত্রের জন্য দক্ষিণ-পূর্ব তুরস্কে ডিইএম পার্টির মেয়রকে আটকের ঘটনা নিয়ে তার দলের আইনপ্রণেতাদের সঙ্গে ক্ষমতাসীন একেপির আইনপ্রণেতাদের হাতাহাতির ঘটনা ঘটে। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit