সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

ছাত্র-জনতার অভ্যুত্থানে ফরাসি বিপ্লবের প্রতিধ্বনি প্রতিফলিত হয়েছে-রুহুল কবির রিজভী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৮৮ Time View

জালাল আহমদ, ঢাকা : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন,”এবারের ছাত্র-জনতার অভ্যুত্থানে ফরাসি বিপ্লবের’সাম্য, মৈত্রী ও স্বাধীনতা’র প্রতিধ্বনি প্রতিফলিত হয়েছে। ১৬ আগস্ট শুক্রবার দুপুরে  নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল  কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি কামনায় এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এই কথা বলেন।স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজীব আহসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র যুগ্ন মহাসচিব ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিবুন্নবী খান সোহেল।তিনি বলেন,”পৃথিবীর কোন স্বৈরশাসক জনগণের বিপক্ষে দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে পারে নি।শেখ হাসিনা যে দৌড় দিয়েছে , সেটা দৌড় অলিম্পিকে দিলে একটা মেডেল পেয়ে  যেতেন। আওয়ামী লীগের নেতাদের উচিত একযোগে দল ত্যাগ করা।

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২৪,/সকাল ১১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit