মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

আশুলিয়ায় আবাসিক হোটেলে তালা ঝুলিয়ে দিলো শিক্ষার্থীরা

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৭০ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় অসামাজিক কার্যকলাপের দায়ে একটি আবাসিক হোটেল থেকে ১৫ জন নারী পুরুষকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার বাদ জুমা আশুলিয়ার জিরানী বাজার এলাকার ড্রীমল্যান্ড গেষ্টহাউজ নামে একটি আবাসিক হোটেল থেকে তাদেরকে বের করে দেয়া হয়।
এবিষয়ে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে জিরানী বাজার এলাকায় ড্রীমল্যান্ড গেষ্টহাউজ নাম দিয়ে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজের পর আমরা ওই গেস্টহাউযে যাই এবং বিভিন্ন কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় ১৫ জন নারী পুরুষকে দেখতে পাই।
পরে তাদেরকে বের করে জড়ো করে এবং ভবিষ্যতে এধরণের কাজ করবে না মর্মে জানালে সবাইকে বের করে দেওয়া হয়। পরে হোটেলে থাকা সবাইকে বের করে দিয়ে মূল ফঁটকে তালা ঝুলিয়ে দিয়েছি আমরা।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit