শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

সাবেক দুই এমপির ব্যাংক হিসাব জব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাবেক সংসদ-সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুল ও মহিউদ্দিন মহারাজ এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব থাকলে তা-ও জব্দ করতে বলা হয়েছে। এসব হিসাব থেকে এখন কোনো টাকা উত্তোলন ও স্থানান্তর করা যাবে না। একই সঙ্গে এসব হিসাবের লেনদেন ও জমা অর্থের তথ্য জানাতে বলা হয়েছে। 

এ বিষয়ে বিএফআইইউ থেকে বৃহস্পতিবার ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছে চিঠি দেওয়া হয়েছে। শফিকুল ইসলাম নাটোর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ-সদস্য ছিলেন। মহিউদ্দিন মহারাজ আওয়ামী লীগের নেতা, তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে পিরোজপুর-১ থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন। 

তাদের বিরুদ্ধে দুর্নীতির অর্থ ব্যাংকে জমা রাখা ও অন্যান্য সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। বিএফআইইউ’র প্রাথমিক তদন্তে তাদের সম্পর্কে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৪,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit