শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

তিন খানকে নিয়ে ইচ্ছা প্রকাশ করলেন কঙ্গনা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার ( ১৪ আগস্ট) কঙ্গনা অভিনীত নতুন সিনেমা ‘এমার্জেন্সি’র ঝলক প্রকাশ্যে আসে।

ওইদিন ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে হঠাৎ কঙ্গনা জানান, বলিউডের জনপ্রিয় তিন খানখ্যাত সালমান খান, আমির খান ও শাহরুখ খানকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করতে চান তিনি।
 
কঙ্গনার ভাষায়, আমি তিন জনকে নিয়ে ছবি প্রযোজনা এবং পরিচালনা করতে চাই। তাদের তিন জনের প্রতিভাকে সুন্দর ভাবে পর্দায় তুলে ধরতে চাই। কঙ্গনা আরও বলেন, এ তিনজনের জন্যই ইন্ডাস্ট্রিতে অনেক মুনাফা আসে। আমাদের তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এরপর কঙ্গনাকে আফসোস করতেও দেখা যায়।
 
অভিনেতা ইরফান খানকে মনে করে অভিনেত্রী বলেন, তিন খান ছাড়া আমার আরও একজন পছন্দের অভিনেতা রয়েছেন। ইরফান খান আমার অত্যন্ত প্রিয়। তাকে পরিচালনা করতে না পারার আক্ষেপ রয়েছে আমার।
 
প্রসঙ্গত, বলিউড ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত সালমান খান, আমির খান,  শাহরুখ খান এ তিনজনকে এক সঙ্গে নিয়ে এখনও কোনো সিনেমা নির্মাণ হয়নি। তাই বলিউড ইন্ডাস্ট্রিতে এমন সিনেমা নির্মাণ করার ইচ্ছা প্রকাশ করেছেন কঙ্গনা রানাউত।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:০০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit