বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

রাজপাল যাদবের সম্পত্তি বাজেয়াপ্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৬১ Time View

বিনোদন ডেস্ক : সিনেমা বানানোর জন্য ব্যাংক থেকে ১১ কোটি রুপির ঋণ নিয়েছিলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। কিন্তু সেই অর্থ এখনও ফেরত দেননি তিনি। তারপরই অভিনেতার সম্পত্তি বাজেয়াপ্ত করল রাষ্ট্রায়ত্ত ব্যাংক। 

ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার মুম্বাইয়ের বান্দ্রা কুরাল কমপ্লেক্স শাখা থেকে ৩ কোটি রুপি ঋণ নেন রাজপাল যাদব। উত্তর প্রদেশের শাহজাহানপুরে রাজপালের বাবা নওরাং যাদবের সম্পত্তি রয়েছে। এ সম্পত্তি বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু ঋণের অর্থ ফেরত দেননি। ফলে এখন ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি রুপিতে। গত ৮ আগস্ট ব্যাংকের একটি টিম শাহজাহানপুরে গিয়ে বন্ধক রাখা সম্পত্তি বাজেয়াপ্ত করে। সিবিআই এ তথ্য স্থানীয় থানায়ও জানিয়ে রেখেছে।

যদিও এবারই প্রথম নয়, এর আগেও ঋণ পরিশোধ না করায় মামলায় জড়ান রাজপাল। ২০১০ সালে দিল্লির ব্যবসায়ী এম জি আগরওয়ালের কাছ থেকে ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। সিনেমা তৈরির জন্য এ অর্থ নেন তিনি। ২০১২ সালে ‘আতা পাতা লাপাতা’ নামের সিনেমাটি মুক্তি পায়। তা ভালো ব্যবসাও করে। কিন্তু, ঋণ শোধ করেননি রাজপাল যাদব। পরবর্তীতে ওই ব্যবসায়ী আদালতের দ্বারস্থ হন। এই মামলায় ২০১৩ সালে ১০ দিন কারাভোগও করেন রাজপাল যাদব।

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit