শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

শেখ হাসিনার বিচারের দাবিতে উলিপুরে বিক্ষোভ

শিমুল দেব উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১০৬ Time View

শিমুল দেব উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে যুবদলের আয়োজনে বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র চেয়ারম্যান হায়দার আলী মিয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, তৌফিকুল রহমান তৌফিক, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান বিপুল, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহবুবর রহমান সবুজ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম হাবীব নয়ন, আতাউর রহমান সবুজ, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, যুবদল নেতা সাইদুর রহমান টিপু, আবুল হাসনাত রাজীবসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন- শেখ হাসিনার নিদের্শে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনকি শেখ হাসিনার প্রত্যক্ষ মদদে ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এ সময় তারা সকল হত্যাকান্ডের তদন্ত করে শেখ হাসিনার বিচারের দাবি জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৪,/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit