শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

রোনালদো নৈপুণ্যে ফাইনালে আল নাসর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : মৌসুমের শুরুতেই আল নাসরকে শিরোপা নির্ধারণী মঞ্চে নিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুধবার সৌদি সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে রোনালদো নৈপুণ্যেই আল তাউনকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে আল নাসর। ম্যাচের দুটি গোলেই সরাসরি অবদান আছে সিআর সেভেনের।

আবহার প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্পোর্টস সিটিতে ম্যাচ শুরুর ৮ মিনিটের মাথায় দলকে এগিয়ে নেন আয়মান ইয়াহিয়া। তবে সেই গোলে ভূমিকা আছে পর্তুগিজ সুপারস্টারের। তার বাড়ানো পাস ধরেই জালের দেখা পান ইয়াহিয়া।

এরপর অবশ্য রোনালদো নিজেও স্কোরশিটে নাম লিখিয়েছেন। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটের সময় সুলতান আল ঘানামের পাস নিজের নিয়ন্ত্রণে নিয়ে বল জালে জড়ান রোনালদো। যা তার ক্যারিয়ারের ৮৯৬তম গোল। তার ওই গোলের পর ম্যাচ থেকে ছিটকে যায় আল তাউন। এরপর বাকি সময় চেষ্টা চালালেও গোলের দেখা পায়নি কোনো দলই। তাতে ২-০ গোলের জয় নিয়ে সৌদি সুপার কাপের ফাইনালে পা রেখেছে রোনালদোর আল নাসর।

আগামী শনিবার সুপার কাপের ফাইনালে মাঠে নামবে আল নাসর। যেখানে শিরোপা জিতলে আল নাসরের হয়ে দ্বিতীয় শিরোপা উঁচিয়ে ধরা হবে রোনালদোর। এর আগে, গত বছর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছিলেন রোনালদো।

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit