বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
কেয়া গাছের শিকড় মানব সভ্যতার চেয়েও পুরোনো, বলছে নতুন গবেষণা বিশ্বকাপে গোলদাতাদের তালিকায় রিয়াল মাদ্রিদের দাপট পরীক্ষাগার থেকে পালিয়ে হ্যাকিং, এআই-এর রূপ দেখে হতবাক প্রযুক্তিবিশ্ব তিন ডিসিপ্লিনে শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশের যাত্রা গোপন বিয়ে নিয়ে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের নেতানিয়াহুকে গ্রেফতারে আইসিসির পরোয়ানা কার্যকরের এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই: মেয়র মামদানি একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আধুনিক জীবনের জন্য মানুষের মস্তিষ্ক তৈরি হয়নি, দাবি বিজ্ঞানীদের শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব সাইবার স্পেসে বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দেবে ইরান: ইরাকি যোদ্ধারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহকে গত মাসে হত্যা করা হয়। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ি করেছে ইরান। এবার ইরাকের প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, হানিয়া হত্যার প্রতিশোধ ইরান হিসেব নিকেশ করে জোরালোভাবেই নেবে। তাদেরকে তাদের পাওনা কড়ায়গণ্ডায় বুঝিয়ে দেয়া হবে।

ইরাকের আল-নুজাবা আন্দোলনের রাজনৈতিক কাউন্সিলের প্রধান শেখ আলী আল-আসাদি একটি সাক্ষাত্কারে এই বিবৃতি দিয়েছেন। 

আসাদি বলেছেন, ‘ইরান এমন এক দেশ যারা সুদে আসলে শক্তিমত্তার সাথে প্রতিক্রিয়া জানানোর নীতিতে অটল।’ আসাদি বলেন, ‘ইরানের প্রতিক্রিয়া তার ভূখণ্ডে যেমন আগ্রাসন ঘটেছে তার সমানুপাতিক হবে, এবং তাই এটি একইভাবে প্রতিক্রিয়া জানাবে এবং একই জায়গায়।’

এই ইরাকি প্রতিরোধ নেতা আরও বলেছেন, ইরাক যুদ্ধক্ষেত্র হতে চায় না। কিন্তু শত্রুরা সেদিকেই ইরাককে ধাবিত করছে। তিনি সাফ জানিয়েছেন, ইসমাইল হানিয়াহ এবং ফুয়াদ শুকরের হত্যার প্রতিশোধে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা অংশ নেবে।

ইরাক থেকে মার্কিন সেনাদের বিতাড়িত করার ঘোষণাও দিয়েছেন আসাদি। 

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit