মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
ডোমসারে বিএনপি নেতার হুকুমে জমি দখলের অভিযোগ প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান । আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির ভূরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‘ঘরের মাঠে বাংলাদেশ সেরা, আমরাও প্রস্তুত’ আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ ব্রাজিলে ফুটবল ম্যাচে ‘কুংফু’, রেফারি দেখালেন ২৩ লাল কার্ড ‘মোজাইক ডিফেন্স’ কী? সাদ্দামের পরিণতি দেখে কেন এই কৌশল নেয় ইরান

মাদারীপুরে শেখ হাসিনার বিচার দাবিতে বিএনপির সবাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১৪ আগস্ট) দুপুরে মাদারীপুর প্রেসক্লাবের সামনের পৌর ঈদগাহ মাঠে দুই ঘণ্টা এই কর্মসূচি পালিত হয়। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রথমে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। পরে সেখানে বিক্ষোভ শেষে সমাবেশ করেন তারা। এ সময় তারা শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বক্তারা বলেন, বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে দিয়েছেন, যদি কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। সেই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পাশে থেকে তাদের ওপর যেন কেউ অত্যাচার-নির্যাতন চালাতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখারও নির্দেশনা দিয়েছেন।

এ সময় জেলা বিএনপির নেতারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জেলা বিএনপির নেতাকর্মীরা দুঃসহ যন্ত্রণার মধ্যে ছিলেন। সেটা আমরা সবাই ভালো জানি। ৫ আগস্ট জাতি রাহুমুক্ত হয়েছে। বাংলাদেশ কলঙ্কমুক্ত হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুই দিনব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। স্বৈরাচারী সরকার যে গুম, খুন, অত্যাচার রাহাজানি করেছে, তার বিরুদ্ধে গণ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য অ্যাডভোকেট কবির কাজী, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ সরদারসহ স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৪,/রাত ৯:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit