শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

হঠাৎ ওজন কমাচ্ছেন কেন শাহরুখ?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি লোকার্নো চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন শাহরুখ খান। সেখানেই এক সাক্ষাৎকারে জীবনের নানা সাফল্য নিয়ে কথা বলেন শাহরুখ। আসন্ন কাজ নিয়েও আলোচনা করেন তিনি। আগামীতে সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’ ছবিতে অভিনয় করছেন তিনি। সেই ছবির প্রস্তুতি সম্পর্কে কথা বলেন শাহরুখ। তিনি জানান, তিনি ‘কিং’ নিয়ে বেশ আশাবাদী কারণ, বিশেষ ধরনের কিছু ছবি করতে পছন্দ করেন। 

সাক্ষাৎকারে শাহরুখ বলেন, ‘বিশেষ ধরনের কিছু ছবি রয়েছে যেগুলোতে আমি অভিনয় করতে পছন্দ করি। হতে পারে বয়সের কারণে কিছু বাধার সম্মুখীন হতে হয়। তবে আমি নতুন ধরনের চরিত্রে কাজ করতে পছন্দ করি। গত ছয়-সাত বছর ধরে আমি এই ধরনের ছবির (কিং) কথা ভাবছিলাম এবং সুজয়কে বলেছিলাম। ও আমাদের প্রযোজনা সংস্থার জন্য কিছু ছবি তৈরি করেছে। ওই বলল, একটি বিশেষ বিষয়ের ছবি রয়েছে।’

‘কিং’-এ অভিনয় করার জন্য ওজনও কমাতে হবে বলে জানান শাহরুখ। তিনি বলেন, ‘আমি ‘কিং’ ছবিতে অভিনয় করছি। শীঘ্রই এই ছবির কাজ শুরু করতে হবে আমাকে। সে জন্য আমাকে একটু ওজনও কমাতে হবে। এ জন্য শরীরচর্চাও করতে হবে।’একটি ছবি করতে অনেকটা সময় নেন শাহরুখ। অভিনেতা জানান, তিনি ছবির পরিচালকের সঙ্গে অনেকটা সময় কাটাতে পছন্দ করেন। তাই একটি ছবির কাজ শেষ করতে অনেকটা সময় লাগে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit