শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ফাঁসির দাবিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১১৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ফাঁসির দাবি জানিয়েছে আখাউড়া ও কসবা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আনিসুল হকের গ্রেফতারের খবর পাওয়ার পর মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে এবং কসবা উপজেলার পৌরশহরের বিভিন্ন পয়েন্টে আনন্দ মিছিল বের করে পথসভায় বক্তব্যে এই দাবি জানান তারা।
পথসভায় বিএনপি নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের এ অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। দেশের বহু নিরীহ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে। তার সময়ে আমরা কসবা-আখাউড়ায় কোনো মিটিং-মিছিল করতে পারিনি। আমাদের অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করেছে। এ অবৈধ মন্ত্রীর কারণে আমাদের নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। আজকে এই আনিসুল হক আটক হওয়া আমাদের জন্য খুশির দিন।
আমরা স্বৈরাচার সরকারের এ অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকের বিচার দাবি ও ফাঁসি চাই। আখাউড়ায় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দু মিয়া, সদস্য সচিব ডা. খোরশেদ আলম ভুঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক সেলিম ভুঁইয়া, সদস্য সচিব আক্তার খান, যুবদলের আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব মহসিন ভুঁইয়া, জিয়াউল হাসান সানি, আশরাফুল সরকার, জাবেদ ভুঁইয়া, সুমন চৌধুরী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit