শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

দুর্গাপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৭৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরের ওলামায়ে কেরাম ও পূজা উৎযাপন কমিটির নেতাকর্মীদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এক মত বিনিময় সভা করেছে। মঙ্গলবার রাতে উপজেলা পূজা কমিটির সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা এর সাথে মতবিনিময় করেন শিক্ষার্থীরা।

এর আগে জামিউল ঊলুম মাদরাসা এর মিলনায়তনে দুর্গাপুরের ওলামায়ে কেরামদের সাথে মত বিনিময় করেছেন শিক্ষার্থীরা। এ সময় দুর্গাপুর কাচারী মাদ্রাসার মোহতামীম মাওলানা ওলিওল্লাহ, বায়তুল আমান মসজিদের খতিব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক মাসুম বিল্লাহ অভি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র, আব্দুল মোমেন, মোঃ রিয়াদ হাসান, মঈনুল ইসলাম শাওন, হীরা আব্বাসী, আরিয়ান রাসেল, বিএম হাসান, তিতাস সাহা, মামুন আফ্রিদি ও মিজান তালুকদার।

শিক্ষার্থীরা বলেন, শত শত শহীদের রক্তের বিনিময়ে প্রিয় মাতৃভূমি স্বৈরাচারমুক্ত হয়েছে। কিন্তু দেশের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে দেশি-বিদেশি চক্রান্তকারীরা আমাদের বিজয়কে ম্লান করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা ছাত্র সমাজ সেদিকে সজাগ দৃষ্টি রাখছি। বিশেষ করে বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘরবাড়ি ও সহায়-সম্পত্তি কেউ যেন বিনষ্ট না করতে পারে সেদিকে আমরা খেয়াল রাখবো।

আপনাদেরকে আশ্বাস ও নিশ্চয়তা দিয়ে বলতে চাই, আমরা সব সময় আপনাদের পাশে থাকবো। নির্ভয়ে সবাই থাকবেন ও আপনারা স্বাধীন ভাবে ধর্ম পালন করবেন। আমরা অপনাদের সাথে আছি। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণভাবে সম্প্রীতি বজায় রেখে সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন শিক্ষার্থীরা।

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit