মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। প্রথম আধা ঘণ্টায় ডিএসইর লেনদেন ৩০৪ কোটি টাকা ছাড়িয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

লেনদেন শুরুর আধাঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯২৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ২৬৪ ও ২ হাজার ১৭১ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৩০৪ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বুধবার এ সময়ে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে ২১৯টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম।

বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, আইএফআইসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, টেকনো ড্রাগ, বিএটিবিসি, রবি, এবি ব্যাংক, সি পার্ল ও ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক।

এর আগে, আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৪১ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ১০ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী হতে দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৫৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯২৬ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধাঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১১১ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ১২১ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী হতে দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে ৩০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানি শেয়ারের দাম।

কিউএনবি/অনিমা/১৪ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit