সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

আগামীর বিশ্ব নিয়ে কী পূর্বাভাস দিলেন জয়শঙ্কর?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (১৩ আগস্ট) জয়শঙ্কর দিল্লিতে এক অনুষ্ঠানে এসব পূর্বাভাস দেন। তবে এই ধরনের বিশ্ব পরিস্থিতি ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে মত দেন জয়শঙ্কর। তিনি বলেন, সবাই নভেম্বরের মার্কিন নির্বাচনের দিকে তাকিয়ে আছেন; যেখানে বেশিরভাগ মানুষ মনে করেন, ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় আসবেন। 


‘আগামী পাঁচ বছর আমার চোখে ভয়াবহ। আপনি দেখুন মধ্যপ্রাচ্যে, ইউক্রেনে, দক্ষিণ-পূর্ব এবং পূর্ব এশিয়ায় কী ঘটছে। এছাড়া কোভিডের অব্যাহত প্রভাব তো আছেই। যা থেকে আমরা অনেকেই বেরিয়ে এসেছি। কিন্তু অনেকেই এর থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি’, বলেন জয়শঙ্কর। 

জয়শঙ্কর আরও বলেন, এছাড়া সোমবার (১২ আগস্ট) মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা ইরানকে হামলা চালানো থেকে বিরত থাকতে বলেছে। কারণ, মধ্যপ্রাচ্যে একটি পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

জয়শঙ্কর বিশ্বেব্যাপী সামরিক সংঘাতের হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সতর্ক করেন যে, এই সংঘাতের প্রভাবে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। যেমন গত বছর ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে জ্বালানি ও সারের দাম বেড়েছে। 

তিনি বলেন, ‘আপনি বিশ্বে যে ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো দেখতে পাচ্ছেন তা হলো, অনেক দেশ এই পরিস্থিতির সঙ্গে লড়াই করে টিকে আছে। ব্যবসা-বাণিজ্য কঠিন হয়ে উঠছে, বৈদেশিক মুদ্রার ঘাটতি রয়েছে। সুতরাং বিভিন্ন ধরনের বাধা আছে তা আপনিও জানেন।’ এছাড়া লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের হামলার বিষয়ে উদ্বেগের কথা উল্লেখ করেন মন্ত্রী। 
 
এ সময় জয়শঙ্কর মার্কিন নির্বাচন নিয়ে আলোচনা করতে আগ্রহ দেখাননি। তিনি বলেন, ‘আমরা অন্য দেশের নির্বাচনের বিষয়ে কোন মন্তব্য করতে চাই না। যুক্তরাষ্ট্রের জনগণ তাদের রায় দেবে। গত ২০ বছরের ওপর ভিত্তি করে, আমাদের আস্থা আছে। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যেই আসুক না কেন আমরা তার সঙ্গে কাজ করতে পারব।’
 
সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৪,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit