বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে লেবাননেও যুদ্ধবিরতি চাইলো অস্ট্রেলিয়া-স্পেন মধ্যপ্রাচ্যের সংঘাতে স্পেন–আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ বাতিল গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড আটোয়ারীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ‎পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির তীব্র প্রতিবাদ তালাকের জেরে খুন,অতঃপর ঐতিহ্যের প্রতীক সম্বলিত ঝালকাঠি চত্বর উদ্বোধন নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি ডিজেল জব্দ গারো পাহাড়ের সবুজে ঘেরা শেরপুর-৩ আসনের নির্বাচনে বিএনপি- জামায়াতের লডাই হবে শেয়ানে শেয়ানে নওগাঁয় শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময়

শেকৃবির ছাত্রলীগ নেতাদের বেধড়ক মারধর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আলতাবুর রহমান নামে এক ছাত্রলীগ নেতাকে ধরে বেধড়ক মারধর করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এরপর মাথার চুল কেটে দিয়ে জুতার মালা পরিয়ে তাকে পুরো ক্যাম্পাসে ঘুরানো হয়।

সরকার পতনের পর থেকে কোনো ছাত্রলীগ নেতাকে ক্যাম্পাসে ঢুকতে দেয়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গত ১২ আগস্ট সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ও বৈষম্যবিরোধী ছাত্রদের বিরুদ্ধে অবস্থানকারী নেতাদের রুম থেকে তাদের বেড ও জিনিসপত্র হল থেকে বের করে দেয়। এ সময় তাদের রুমে বিভিন্ন অস্ত্র ও মাদকদ্রব্য পাওয়া যায়। 

মঙ্গলবার ক্যাম্পাসে প্রবেশ করলে সাধারণ শিক্ষার্থীরা আলতাবুর রহমানকে পাকড়াও করেন। কোটাবিরোধী আন্দোলনের সময় আলতাবুরকে সরাসরি অস্ত্র হাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করতে দেখা যায়। 

এছাড়াও আরও এক সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার তারিখ রহমান রুদ্রকে গণধোলাই দেয় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের সাবেক সভাপতি উজ্জ্বলকেও মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেয় সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্ররা বলছেন, একটা চক্র স্বার্থ হাসিলের জন্য বৈষম্যবিরোধী ছাত্রদের বিতর্কিত করতে চক্রান্ত করছে। নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। এসব কাজের সঙ্গে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৪,/রাত ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit