মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

আ’ লীগের গাপটি মেরে থাকা প্রেতাত্ত্বারা ষড়যন্ত্র করে যাচ্ছে: ইমরান সালেহ প্রিন্স

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৬৬ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স বলেন-গাপটি মেরে থাকা আওয়ামী লীগের প্রেতাত্ত্বারা সারা বাংলাদেশে ধ্বংসাত্মক কার্যক্রম করে যাচ্ছে। এসব হামলা ভাঙচুরের সাথে বাংলাদেশ জাতীয়তাবদী দল (বিএনপি) ও এর কোন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী জড়িত নয়। আমরা প্রতিহিংসা বা ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করিনা। চাঁদাবাজী করছে বা সংখ্যালগুদের ওপর হামলার কল্পিত কাহিনী তারা প্রচার করছে আওয়ামী লীগ। এগুলো করে তারা বাংলাদেশে অস্তিরতার মাধ্যমে ঘুলা পানিতে মাছ শিকার করতে চায়।

আবার সেই প্রতিত স্বৈরাচারী সরকারকে নিয়ে আসতে চায়। কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের ইতিহাসের সর্বনিকৃষ্ট স্বৈরাচারকে বিদায় ঘটিয়েছে সেটা আর ফেরত আনতে দিবে না। সোমবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলার মদনপুর শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রহঃ) মাজার জিয়ারতে পর এসব কথা বলেন। তিনি আরও বলেন, আজকে স্বৈরাচারী হাসিনার যে পতন হয়েছে সেই পতনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটি গনতন্ত্রের পথে নতুন করে যাত্র শুরু করেছি। আমাদের এই যাত্রার পথ কিন্তু নিস্কন্টক নয়। এই আন্দোলনের যে বিজয় সেই বিজয়কে নস্মাৎ করার জন্য প্রশাসনের বিভিন্ন জায়গা কিংবা বিচার বিভাগের বা বিভিন্ন বাহিনীতে গাপটি মেরে থাকা আওয়ামী লীগের প্রেতাত্ত্বারা ষড়যন্ত্র করে যাচ্ছে।

দেশ-বিদেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে। শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এটা তার মনোনীত রষ্ট্রপতি নিজেই বলেছেন। পদত্যাগ করে ভারতে পালিয়ে গিয়ে শেখ হাসিনা তার কর্মী বাহিনীকে ম্যাসেজ দিচ্ছে। তাঁর ছেলে অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা পাঠিয়ে বিভিন্ন রকম উস্কানীমূলক কথা বার্তা বলছে। জয় বিভিন্ন সময় ওখান থেকে বলেছেন তাঁর মা নাকি পদত্যাগ করেননি। তারপরই দেখলাম বিচার বিভাগীয় মধ্য দিয়ে একটি ক্লু করার চেষ্টা করা হয়। যেটা ছাত্র জনতা ও তরুণ সেনা অফিসাররা নস্মাৎ করে দিয়েছে। এর আগে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইমরান সালেহ প্রিন্স ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া কলমাকান্দার আবদুল্লাহ আল মামুনের বাড়িতে যান।

নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা করেন। পরে বিকালে নেত্রকোনা সদরের মদনপুরে নিহত রমযানের বাড়িতে যান। এ সময় নেত্রকোনা জেলা বিএনপি’র আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, যুগ্ন আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস, এস এম মনিরুজ্জামান দুদুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit