বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

মৎস্যঘের থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১১৩ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) :  যশোরের মনিরামপুরে সোমবার দুপুরে একটি মৎস্যঘের থেকে পুলিশ অজ্ঞাত পরিচয়ের এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করে।উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাহিরঘরিয়া গ্রামের আবদুল কুদ্দুস আলীর ঘের থেকে পুলিশ মরদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার সকাল আটটার দিকে বাহিরঘরিয়া গ্রামের কুদ্দুসের মৎস্যঘেরে মরদেটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। দুপুর ১২টার দিকে পুলিশ সেখান থেকে মরদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে।

নেহালপুর ফাড়ির ইনচার্জ এসআই আব্দুল হান্নান জানান,আনুমানিক ৫৫ বছর বয়সী ওই নারীর পরনে ছিল লাল রংয়ের সালোয়ার কামিজ। মরদেহের সুরতহালের সময় শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এলাকার লোকজন জানিয়েছেন, তারা ওই নারীকে কয়েকদিন ধরে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম মেহেদী মাসুদ জানান, উদ্ধারকৃত মরদেহের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি।

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৪,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit