শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

‘এ’ দলের হয়ে কবে মাঠে নামছেন মুশফিক-মুমিনুলরা?

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবল মাঠে মুশফিকুর রহিম আর মুমিনুল হক একে অপরের প্রতিপক্ষ। তবে পাকিস্তান সফরে তাদের লড়তে হবে কাঁধে কাঁধ মিলিয়ে। জাতীয় দলের টেস্ট সিরিজের আগে ‘এ’ দলেও বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের গুরু দায়িত্ব এই দুই সিনিয়রের ওপর।

ইসলামাবাদে অনুশীলনে নির্ভার থাকার প্রয়াস বাংলাদেশি ক্রিকেটারদের। দেশে ফেলে যাওয়া অস্থির সময় কাটিয়ে উঠতে চান সবাই। পাকিস্তানে পৌঁছে প্রথম অনুশীলন সেশনটা গেছে ভালোই। মানসিক স্থিতিশীলতা অর্জনের পাশাপাশি ডে ওয়ানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াটাও ছিল মূল লক্ষ্য।
 
আগের সূচি অনুযায়ী ১০ আগস্ট শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দলের সিরিজ। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রভাবে পিছিয়ে যায় ক্রিকেটারদের পাকিস্তান সফর। নতুন সূচিতে ৩ দিন পিছিয়ে ১৩ আগস্ট মাঠে গড়াবে দু’দলের প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয়টি শুরু ২০ আগস্ট। লঙ্গার ফরম্যাটের সিরিজ শেষে ২৬ আগস্ট শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি ২ ম্যাচ ২৮ ও ৩০ তারিখ। সবগুলো ম্যাচ হবে ইসলামাবাদে।
 
এর মাঝেই ২১ আগস্ট প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান টেস্ট দল। ১৬ সদস্যের ঐ স্কোয়াডের ৬ জন আছেন ‘এ’ টিমের প্রথম ফোর ডে ম্যাচের দলেও। মুশফিক-মুমিনুলের পাশাপাশি মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাঈম হাসান ও হাসান মাহমুদও ন্যাশনাল ডিউটির জন্য ভালোভাবে প্রস্তুত হওয়ার সুযোগ পাচ্ছেন এ ম্যাচে। যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজের আগ মুহূর্তে ইসলামাবাদের ম্যাচে ইনজুরির ঝুঁকিও থাকবে তাদের। তাই বেশ সতর্ক হয়েই মাঠে নামবেন তারা।
 
রাওয়ালপিন্ডি ও করাচির ম্যাচ ২টি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এর আগের ২ চক্রেই তলানিতে ছিল বাংলাদেশ। এবারও ৪ ম্যাচে মাত্র ১ জয় টাইগারদের। পাকিস্তান সফর থেকে যতটা সম্ভব পয়েন্ট নিয়ে ফিরতে চাইবে শান্ত বাহিনী। তার আগে ‘এ’ দলের লঙ্গার ফরম্যাটের প্রথম ম্যাচে ন্যাশনাল টিম প্লেয়ারদের পারফরম্যান্সের দিকে বিশেষ নজর থাকবে টিম ম্যানেজমেন্টের।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit