সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট এই সরকারের কোনো বিকল্প নেই : দুদু ষাটোর্ধ্ব প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধের সিদ্ধান্ত ওমানের ‘২০৩০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব’ ‘সস্তা কপি’ বললেন কঙ্গনা, পালটা জবাব তাপসীর দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী শাহরুখকে নিয়ে ডকুমেন্টারি নির্মাণের ইচ্ছা অস্কারজয়ী কেভিনের

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : বছরের শেষ হালনাগাদকৃত তালিকায় ১৮৭৭.১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে ডে লা ফুয়েন্তের স্পেন। স্পেনের পেছনেই ১৮৭৩.৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে বছর শেষ করল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে থাকা বাকি দলগুলো হলো যথাক্রমে—ফ্রান্স (১৮৭০ পয়েন্ট), ইংল্যান্ড (১৮৩৪.১২ পয়েন্ট) ও ব্রাজিল (১৭৬০.৪৬ পয়েন্ট)। তালিকায় প্রথম ৩৩টি অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

এদিকে, এশিয়ান ফুটবল প্রেক্ষাপটে বাংলাদেশ আগের মতো ১৮০ নম্বর অবস্থানে থাকলেও পয়েন্টে সামান্য হেরফের হয়েছে। বাংলাদেশের পয়েন্ট ৯১১.১৯ থেকে কমে দাঁড়িয়েছে ৯১১.১-এ।

সাম্প্রতিক সময়ে নেপালের বিপক্ষে ২-২ গোলে ড্র করলেও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারানোর স্মৃতি নিয়েই বছর শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এবারের হালনাগাদে সবচেয়ে চমক দেখিয়েছে ভিয়েতনাম; তিন ধাপ এগিয়ে তারা এখন ১০৭ নম্বরে। বিপরীতে বড় অবনমন হয়েছে মালয়েশিয়ার, ৫ ধাপ পিছিয়ে এশীয় এই দেশটি এখন ১২১ নম্বরে অবস্থান করছে।

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit