মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

মেট্রোরেল চালু হচ্ছে শনিবার

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকার মেট্রোরেল চালুর নির্দেশনা পেয়েছে কর্তৃপক্ষ। শনিবার (১৭ আগস্ট) থেকে যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল শুরু হবে। এর আগে মেট্রোরেল ব্যবস্থার নানা দিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।

রোববার (১১ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে। 

মেট্রোরেল চালু হলেও ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়ার স্টেশন দুটি মেরামত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে কিছু দুর্বৃত্ত ওই স্টেশন দুটিতে ভাঙচুর চালায়।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাকি ১৪টি স্টেশনে যাত্রীরা ওঠা-নামা করতে পারবেন। 

প্রসঙ্গত, বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পর্যায়ে গত ১৮ জুলাই মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২৪,/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit