শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

টানা অষ্টমবার বাস্কেটবলের সোনা যুক্তরাষ্ট্রের মেয়েদের দখলে

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (১১ আগস্ট) মেয়েদের বাস্কেটবলে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। মেয়েদের বাস্কেটবলে এটি যুক্তরাষ্ট্রের টানা অষ্টম সোনা।

তবে যুক্তরাষ্ট্রের সোনা সহজে আসেনি। ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াই উপহার দিয়েছে দুই দল। ম্যাচটা যুক্তরাষ্ট্র জিতেছে ৬৭-৬৬ ব্যবধানে।

মেয়েদের বাস্কেটবল ফাইনালে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মেয়েদের মধ্যে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের দৃশ্য। ছবি: সংগৃহীত

ম্যাচের যখন ৩.৮ সেকেন্ড বাকি ৩ পয়েন্ট পেয়ে ব্যবধান ১ পয়েন্টে নামিয়ে আনে ফ্রান্স। এরপর থ্রো পেয়ে ২ পয়েন্ট পেয়ে ব্যবধান আবার ৩ এ নিয়ে আসে যুক্তরাষ্ট্র। কিন্তু নাটকীয়তার তখনও বাকি। গ্যালারির ও টিভির পর্দায় দর্শক ফ্রান্সের গ্যাবি উইলিয়ামস আরেকটি থ্রি-পয়েন্টার মেরে সমতায় ফেরাতে দেখেন দলকে। কিন্তু বাস্তবতা হচ্ছে বল ছোঁড়ার সময় উইলিয়ামস থ্রি-পয়েন্টলাইনের একটু ভেতরে ঢুকে যান। ফলে ৩ পয়েন্টের জায়গায় ২ পয়েন্ট যোগ হয় ফ্রান্সের নামের পাশে। মাত্র ১ পয়েন্টের জন্য হারতে হয় ফরাসিদের।

১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে সবশেষ মেয়েদের বাস্কেটবলে সোনা জিততে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র। সেবার ব্রোঞ্জ জিতেছিল তারা।  সব মিলিয়ে মেয়েদের বাস্কেটবলে ১৩ আসরে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। এটি এবারের অলিম্পিকে যুক্তরাষ্ট্রের ৪০তম সোনা। এই পদক জিতেই পদক তালিকায় সবার ওপরে উঠে গেছে যুক্তরাষ্ট্র। ৪০টি সোনা জিতেছে চীনও। কিন্তু রূপা বেশি জেতায় শ্রেষ্ঠত্ব যুক্তরাষ্ট্রেরই।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit