শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

জবির উপাচার্য-রেজিস্ট্রারসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম ও রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলামসহ পুরো প্রক্টরিয়াল বডি পদত্যাগ করেছেন। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনসহ পুরো প্রক্টরিয়াল বডি আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রেজিস্ট্রার হিসেবে আমি নিজেও পদত্যাগ করেছি।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়টির বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানী সরকারও পদত্যাগ করেছেন। প্রভোস্ট নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, এদিন বেলা আড়াইটাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টরসহ পুরো প্রক্টরিয়াল বডি এবং হল প্রভোস্টের পদত্যাগ দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির ঘোষণাও দিয়েছিল তারা।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit