শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

ব্রাহ্মণবাড়িয়ায় ২০২১ সালে হওয়া ৬৩ মামলা প্রত্যাহারসহ আট দাবি উলামায়ে কেরামদের

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১২০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় হওয়া ৬৩ টি মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন উলামায়ে কেরামরা। রবিবার দুপুরে হওয়া ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে হওয়া সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এসব মামলার মধ্যে সদর থানায় ৫৬টি, আশুগঞ্জ থানায় চারটি, সরাইল থানায় দুইটি ও আখাউড়া থানায় একটি রয়েছে বলে উলামায়ে কেরামরা জানান। 

এ সময় এসব মামলা প্রত্যাহারসহ আট দফা দাবি জানানো হয়। বিভিন্ন আন্দোলনে ‘শহীদদের’ আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া জানানো হয়, ১৪ আগস্ট বুধবার ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চে বিভিন্ন দাবিতে হেফাজতে ইসলামের উদ্যোগে গণ-সমাবেশ করা হবে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, নিপীড়নকারিদের পালিয়ে যাওয়া রোধ করা ও তাদেরকে বিচারের আওতায় আনা। ২০২১ সালে চাকরিচ্যুত করা উলামায়ে কেরামদেরকে স্বপদে ফিরিয়ে আনা। দু’জন শ্রদ্ধেয় ব্যক্তির প্রতি অসৌজন্যমূলক আচরণেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ব্রাহ্মণবাড়িয়া উম্মুল কোরআন মাদরাসার মোহতামিম মুফতি উবায়দুল মাদানী। মাওলানা আব্দুল কাইয়ুম ফারুকীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হক, মাওলানা জাকায়িরা, মাওলানা নিয়ামুল করিম, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা আমানুল হক, মাওলানা খন্দকার ইসলাম প্রমুখ।

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit