বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালীতে ব্যাংকে টাকা পৌঁছ দিল সেনাবাহিনী, লুট হওয়া অস্ত্র উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৮১ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে সোনালী ব্যাংকের ৭টি ও চৌমুহনীতে ব্যাংক এশিয়ার ১টি শাখায় রেমিট্যান্সের সাড়ে ১২ কোটি টাকা নিরাপদে পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। এছাড়া বেগমগঞ্জ, চাটখিল ও সোনাইমুড়ী থেকে লুট বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে। রোববার (১১ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর নোয়াখালী ক্যাম্প ইনচার্জ লে. কর্নেল আশরাফ এসব তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জেলার সোনাইমুড়ী থানা থেকে লুণ্ঠিত ১৪টি রাবার বুলেট, দুটি টিয়ারশেল, এক রাউন্ড রাইফেলের বুলেট উদ্ধার করা হয়। চাটখিল এলাকা থেকে একটি এসএমজি, একটি শটগান, একটি টিয়ারশেল, ৩৪ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড রাবার বুলেট, একটি ম্যাগাজিন, এক জোড়া হ্যান্ডকাপ। সোনাাইমুড়ী এলাকা থেকে একটি দোনালা বন্দুক, একটি চায়না রাইফেল ও সাত রাউন্ড রাবার বুলেট উদ্ধার করা হয়েছে।
এদিকে, কোম্পানীগঞ্জের সোনালী ব্যাংকের সাতটি শাখায় রেমিট্যান্সের সাড়ে ১০ কোটি ও চৌমুহনীর ব্যাংক এশিয়ার একটি শাখায় ২ কোটি টাকা নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থী ও টহল দলের সহায়তায় তিন থানা এলাকায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit