রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় গোয়াল ঘর থেকে ককটেলসাদৃশ্য ৩টি বস্তু উদ্ধার শার্শার নিষিদ্ধ যুবলীগের সাধারন সম্পাদক সোহরাব ঢাকার হাতিরঝিল এলাকা থেকে আটক শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে ফের শীর্ষে ইংল্যান্ড  আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার জাতীয়তাবাদী মোটর চালক দলের ঢাকা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় ছাত্রদলের মোটরসাইকেল বিক্ষোভ।  আবারও হ্যাটট্রিক রাফিনিয়ার, বার্সেলোনার সাতে সাত চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ টিকিট ছাড়াই ট্রেনে যাত্রা, টিটিইকে ফাঁসাতে তরুণীর কাণ্ড সৌদি আরবে দুটি সামরিক অভিযান চালানোর দাবি ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর

নারী বিশ্বকাপ নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : সরকার পতনের পর থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আইসিসির নজর এড়ায়নি। চলতি বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা ছিল বাংলাদেশের। তবে চলমান পরিস্থিতিতে বিশ্বকাপের আয়োজক স্বত্ত্ব খোয়ানোর পথে বাংলাদেশ। আইসিসি বিশ্বকাপ সরিয়ে নিতে চাইছে। বিকল্প ভেন্যু হিসেবে আইসিসি দেখছে ভারত, শ্রীলঙ্কা কিংবা আরব আমিরাত আর ওমানকে।  

তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছে গত বৃহস্পতিবার। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ। তিনি দায়িত্ব নিয়েই তাই পড়েছেন বড় এক চ্যালেঞ্জের মুখে। তবে তিনি তার আশার কথা জানালেন। বিশ্বকাপ আয়োজনের শর্তগুলো দ্রুতই পূরণের চেষ্টা করতে চাইছেন তিনি। দায়িত্ব নিয়ে সচিবালয়ে অফিস করার প্রথম দিনেই এই বিষয়টার একটা সমাধান খুঁজে বের করতে চাইলেন তিনি। 

আসিফের ভাষ্য, ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা বিসিবির সঙ্গে কথা বলেছি। যে ইস্যুগুলো আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। রাষ্ট্র পর্যায় থেকে কিছু কাজ করার বিষয় আছে। আমি আজকে এই বিষয়ে ইউনূস স্যারের সঙ্গে এই বিষয়ে কথা বলব।

তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি আশা করি এক্ষেত্রে আমাদের সহযোগিতা করবেন। রাষ্ট্রীয় পর্যায় থেকে আমরা নিরাপত্তাটা নিশ্চিত করব। আমরা জাতিসংঘের সঙ্গেও কথা বলব, তাদের পরামর্শ চাইব। কিছু দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা আছে, সেগুলো যাতে সমাধান করা যায়, সে চেষ্টা করব।’

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit