সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর তদারক সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

রোববার (১১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। 

যদিও এক বছরের বেশি সময় ধরে তিনি দেশে নেই। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর ভাই। ‌

পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন ড. কাজী শহীদুল্লাহ। পত্রে তিনি লিখেছেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৩ সালের ২৮ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতার কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিস আদেশ অনুযায়ী গত বছরের ২০ আগস্ট থেকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছি।

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি।

২০১৯ সালের ৪ অক্টোবর ইউজিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit