শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

ভোলাহাটে আহত শিক্ষার্থীর সাথে জামায়াতের সাক্ষাৎ

আলি হায়দার রুমান,ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১১৫ Time View

আলি হায়দার রুমান,ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত পরিবারের সাথে সাক্ষাৎ ও আহত শিক্ষার্থীর সাথে দেখা করেছেন ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামী। শনিবার (১০ আগস্ট) সকালে উপজেলার পোল্লাডাঙ্গা কাশিয়াবোনা গ্রামে আহত শিক্ষার্থীর নিজ বাড়িতে দেখতে যান ও চিকিৎসার খোঁজ খবর নেন।

আহত শিক্ষার্থী ভোলাহাট উপজেলা দলদলী ইউনিয়নের পোল্লাডাঙ্গা কাশিয়াবোনা গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. জিয়াউর রহমান। তিনি বলেন, আমি চাকরির খোঁজে ঢাকায় অবস্থান করছিলাম। আমি ৬ টা চাকরির পরীক্ষায় পাশ করেও প্রত্যেকবার ভাইভা থেকে বাদ দেওয়া হয়েছে। আন্দোলন শুরু হলে আমি ঢাকা মিরপুর-১০ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রুহন করি। তিনি আরো বলেন, আহত হয়েও ঘরে বসে থাকতে পারিনি। ৫ আগষ্ট গণভবন ঘেড়াও কর্মসূচিতে অংশগ্রুহন করি।

এময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাও. মো. শামসুজ্জামান আলকাশ, বাইতুল মাল সম্পাদক ক্বারী মাও. মো. আলাউদ্দিন, দলদলী ইউনিয়ন আমীর মাও. মো আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. সোহেল রানা, মো. আনোয়ারুল ইসলামসহ স্থানিয় নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২৪,/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit