রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া

৬২ আরোহী নিয়ে ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৫৮ জন যাত্রী ছাড়াও ৪ জন ক্রু ছিলেন। বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন। 

বাংলাদেশ সময় শুক্রবার রাতে সাড়ে ১১টার পর এই খবর জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, দুই ইঞ্জিনবিশিষ্ট ও টার্বাইনযুক্ত ওই প্লেনটি ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য পারানার ক্যাসকাভেল থেকে সাও পাওলো শহরে যাচ্ছিল। ভয়েপাস এয়ারলাইন জানিয়েছে, সাও পাওলোর প্রধান বিমানবন্দরে যাওয়ার পথে ভিনহেদো শহরে বিমানটি পতিত হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, একটি বিমান উল্লম্বভাবে নিচে নেমে যাচ্ছে। আর এটি নিচে নামতে নামতে সর্পিল আকারে পাক খাচ্ছিল।  ভয়েপাস এয়ারলাইনের বিবৃতিতে বলা হয়েছে, ‘কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে কিংবা বিমানটিতে থাকা লোকদের শেষ পর্যন্ত কী হয়েছে সেই সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’ 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি একটি আবাসিক ভবনের ওপর গিয়ে পড়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে রয়েছে এবং স্থানীয় হাসপাতালগুলোকে সতর্ক করা হয়েছে। অন্যদিকে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দুর্ঘটনার শিকারদের স্মরণে এক মিনিট নীরবতা পালনে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৪,/সকাল ১০:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit