শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিক্ষার্থীদের ‘ধন্যবাদ’ উপহার দিতে রাস্তায় সাফা-সাবিলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৯৪ Time View

বিনোদন ডেস্ক : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। কেউ কেউ ঝাড়ু হাতে জঞ্জাল পরিষ্কার করছেন।

শিক্ষার্থীদের ধন্যবাদ জানাতে উপহার নিয়ে রাস্তায় নেমে পড়েন ছোটপর্দার অন্যতম জনপ্রিয় দুই অভিনেত্রী সাবিলা নূর ও সাফা কবির। গতকাল (৮ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন তারা।

উপহার সামগ্রী নিয়ে প্রস্তুত সাবিলা ও সাফা


শিক্ষার্থীদের সঙ্গে দারুণ সময় কেটেছে জানিয়ে সাবিলা নূর বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের জন্য যা করেছে, তার ঋণ আমরা শোধ করতে পারব না। শিক্ষার্থীদের দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। মুখে হাসি নিয়ে এতটা কষ্টের কাজ করছে। এ সময় অনেক অভিভাবককেও শিক্ষার্থীদের পাশে থাকতে দেখেছি।’

একদল শিল্পী, নির্মাতা, প্রযোজক শিক্ষার্থীদের পাশে থাকার পরিকল্পনা করেন। তাদের প্রতিনিধি হিসেবে সাবিলা নূর ও সাফা কবির রাস্তায় নামেন। নেপথ্যে ছিলেন রেদওয়ান রনি, আদনান আল রাজীব, মোস্তফা মন্ওয়ার, শঙ্খ দাশগুপ্ত, মাসুদুল আমিন, রাসেল মাহমুদ, রাহাত আহমেদ, দিদারুল শিশির, নেহাল তাহের, সাবরিনা আইরিন ও রাকা নোশিন নাওয়ার।

সাফাকে পেয়ে শিক্ষার্থীরা ছবি তুলতে ভোলেননি


সাফা কবির জানান, মূলত শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আমরা এই পরিকল্পনা করেছিলাম।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২৪,/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit