শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

জীবনটা আপনার, অন্য কেউ বলে দেবে না— আপনি কীভাবে বাঁচবেন: মালাইকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৯৪ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়েছে অভিনেত্রী মালাইকা অরোরার। টানা পাঁচ বছর সম্পর্কে থাকার পর কয়েক মাস আগে এ খবর ছড়ালেও স্পষ্ট করে মুখ খোলেননি দুজনের কেউ-ই। বিচ্ছেদের খবর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে একসঙ্গে আর দেখা যায়নি অর্জুন ও মালাইকাকে। এরপর থেকে তারা দুজনে সামাজিকমাধ্যমে একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালেও এমনই একটি পোস্ট করলেন অভিনেত্রী মালাইকা অরোরা।

জীবনে কীভাবে সমতা বজায় রাখা যায় সামাজিকমাধ্যমে এমন একটি পোস্ট করে মালাইকা লিখেছেন— যে কোনো কাজেই সমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সারারাত মন ভরে নাচুন। আর সকালে ঘুম থেকে উঠে যোগাসন করুন। ওয়াইন পান করুন। তবে সবজির জুস খেতেও ভুলবেন না। মন চাইলে অবশ্যই চকোলেট খেতে পারেন। কিন্তু শরীরের প্রয়োজনে সালাদ খান। তিনি বলেন, শনিবার রাতে হাইহিল পরুন। আর রোববার সকালে খালি পায়ে ঘুরুন। নিজের জীবনের দুটো দিকই মেনে নিন।

মালাইকা বলেন, সাহসী হন। মন খুলে বাঁচুন। পাশাপাশি প্রয়োজনে নীরব, সহনশীল, বিনয়ী ও শান্ত হোন। এভাবেই সমতা খুঁজে নিন। নিজের নিয়ম নিজেই তৈরি করুন এবং সেটাই অনুসরণ করুন। তিনি বলেন, জীবনটা আপনার। অন্য কেউ বলে দেবে না— আপনি কীভাবে বাঁচবেন। মালাইকার এ পোস্ট দেখেই নেটিজেনদের ধারণা— বিচ্ছেদপরবর্তী পরিস্থিতিতে নিজের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী। কিছু দিন আগে এক অনুষ্ঠানে দুজনে উপস্থিত থাকলেও তাদের একসঙ্গে পাশাপাশি দেখা যায়নি। সূত্র: আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit