শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

মেয়েদের ম্যারাথন সাঁতারে নতুন ইতিহাস শ্যারনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৪১ Time View

স্পোর্টস ডেস্ক : প্যারিস অলিম্পিকের আগে ২০১৬ সালের রিও অলিম্পিকেও সোনা জিতেছিলেন এ ডাচ সাঁতারু। বৃহস্পতিবার (৮ আগস্ট) সিন নদীতে মেয়েদের ম্যারাথন সাঁতার জিততে শ্যারন ফন রুভেনডাল সময় নিয়েছেন ২ ঘণ্টা ৩ মিনিট ৩৪.২ সেকেন্ড।  

২ ঘণ্টা ৩ মিনিট ৩৯.৭ সেকেন্ড সময় নিয়ে এ ইভেন্টে দ্বিতীয় হয়ে রুপা জিতেছেন অস্ট্রেলিয়ার মোয়েশা জনসন। ব্রোঞ্জ পদক দখলে নেয়া ইতালির গিনেয়েভ্রা তাদুয়েচ্চি সময় নিয়েছেন ২ ঘণ্টা ৩ মিনিট ৪২.৮ সেকেন্ড সময়।
 
এদিকে অলিম্পিকের ম্যারাথন সাঁতারে এ নিয়ে তৃতীয় পদক জিতলেন শ্যারন। রিও ও প্যারিস অলিম্পিকে সোনা আর ২০২০ সালের টোকিও অলিম্পিকে রুপা জিতেছিলেন তিনি। অল্পের জন্য ইতিহাসটা টোকিও অলিম্পিকে গড়া হয়নি তার।
 
 
সেবার ব্রাজিলের আনা মার্সেলা কুনিয়ার চেয়ে মাত্র ০.৯ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছিলেন তিনি। কুনিয়া ১ ঘণ্টা ৫৯ মিনিট ৩০.৮ সেকেন্ড আর শ্যারন নিয়েছিলেন ১ ঘণ্টা ৫৯ মিনিট ৩১.৭ সেকেন্ড।
কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৪,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit