মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ডোমসারে বিএনপি নেতার হুকুমে জমি দখলের অভিযোগ প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান । আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির ভূরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‘ঘরের মাঠে বাংলাদেশ সেরা, আমরাও প্রস্তুত’ আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ ব্রাজিলে ফুটবল ম্যাচে ‘কুংফু’, রেফারি দেখালেন ২৩ লাল কার্ড ‘মোজাইক ডিফেন্স’ কী? সাদ্দামের পরিণতি দেখে কেন এই কৌশল নেয় ইরান

মাদারীপুরে সংখ্যালঘুদের নিরাপত্তায় পাশে থাকার আশ্বাস ইসলামী আন্দোলনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : বুধবার (৭ আগস্ট) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার আয়োজনে পাঁচ্চর বাসস্ট্যান্ড সংলগ্ন বাজার রূপসী বাংলা প্লাজার সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার শেখপুর, কুতুবপুর, উপজেলা সদর, কাঁঠালবাড়ি, মাদবরের চরসহ বিভিন্ন ইউনিয়নে পথ সভা করা হয়।

এ সময় শিবচর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমদ, সাধারণ সম্পাদক মনির হোসাইন, সহ সভাপতি বিএম হেমায়েত উদ্দিন, যুব আন্দোলনের সভাপতি মাওলানা মাহফুজুর রহমানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকার গঠনে আলেম ওলামাদের রাখার পাশাপাশি তাদের পরামর্শ নিতে হবে। যারা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রতিটা রক্তের বিচার করার দাবি জানান তারা।
সমাবেশে বক্তার আরও বলেন, শাপলা চত্বরে যাদের হত্যা করা হয়েছে তাদের হত্যাকারীদের পরিপূর্ণ বিচার করতে হবে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীদের পিলখানায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে। এদেশের সংখ্যালঘুদের ওপর কেউ হামলা করবেন না। সকলে মিলে তাদের নিরাপত্তা দেয়ার কথা জানান তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit