সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

টাঙ্গাইলের রাস্তায় শৃঙ্খলা ফেরালেন শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : সকাল থেকে শহরের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে যানজট নিরসনের জন্য কাজ করতে দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের।  প্রচণ্ড গরমে সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তারা। কারও হাতে লাঠি, কারও মুখে বাঁশি। ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। 

অন্যদিকে শহর পরিস্কার পরিছন্ন করতে শহরের বিভিন্ন দেয়ালে অবাঞ্ছিত পোস্টারসহ দেয়ালে লেখা মুছে ফেলছেন। ঝাড়ু দিয়ে ময়লা পরিস্কার করছেন। শিক্ষার্থীরা বলছেন, গণঅভ্যুত্থানের পর থেকে গোটা শহরে কোনো ট্রাফিক পুলিশ নেই। এ অবস্থায় শহরবাসীকে যানজট মুক্ত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব।

এই দায়িত্ব বোধ থেকে আমরা সড়কে যানজট নিয়ন্ত্রণে নেমেছি। ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্বে না আসা পর্যন্ত আমরা এই কাজ চালিয়ে যাবে আমরা। শহরকে ঢেলে সাজাতে শহরে পরিষ্কার অভিযান কার্যক্রম চলমান রয়েছে। আমরা সত্যিকারে একটি সোনার বাংলা গড়তে চাই।

গত সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে টাঙ্গাইলে লাখো জনগণের ঢল নামে, বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাসসহ মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit